অবশেষে থ্রেডসে যুক্ত হচ্ছে কীওয়ার্ড সার্চ
অবশেষে বহুল প্রতিক্ষিত একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে থ্রেডসে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্ত জুকারবার্গের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, শিগগিরই থ্রেডসে কীওয়ার্চ সার্চ অপশনটি চালু হবে।
বর্তমানে সার্চ বক্সে শুধু ব্যবহারকারীর অ্যাকাউন্ট খুঁজতে ব্যবহার করা যায়।
বস্তুত, নতুন ফিচারটি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিগগিরই ইংরেজি ভাষাভাষী ব্যবহারকারীদের কাছে ফিচারটিকে ব্যাপকভাবে পৌঁছে দেয়ার পরিকল্পনা করেছে মেটা।
টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, আমরা কমিউনিটি মতামতগুলো খুবই গুরুত্বসহকারে শুনছি এবং সার্চ অভিজ্ঞতা উন্নত করতে আরও ফিচার নিয়ে কাজ করছি।
ডিবিটেক/বিএমটি







